অফিস ক্লিনিংয়ে সবচেয়ে বড় সমস্যা সময়। কর্মদিবসে ভ্যাকুয়ামের শব্দ, ভেজা ফ্লোর আর ব্লিচের গন্ধ কেউ চায় না। তাই আমাদের কর্পোরেট টিম কাজ করে সকাল ৭টার আগে, রাত ৮টার পরে অথবা শুক্রবারে — আপনার সুবিধামতো।
চুক্তির শুরুতেই একটি লিখিত স্কোপ তৈরি হয়: কোন কোন জায়গা প্রতিদিন, কোনটা সপ্তাহে একবার, কোনটা মাসে একবার। ওয়ার্কস্টেশন ও ওয়াশরুম রোজ; কাচের পার্টিশন, কার্পেট ও প্যান্ট্রি ডিপ ক্লিন নির্দিষ্ট দিনে। একজন সুপারভাইজার প্রতিটি ভিজিটে চেকলিস্ট সই করেন, মাস শেষে রিপোর্ট পাবেন।
যাদের জন্য: কর্পোরেট অফিস, ব্যাংক শাখা, শোরুম, ক্লিনিক, কো-ওয়ার্কিং স্পেস ও ছোট স্টার্টআপ ফ্লোর। সব কাজের জন্য কোম্পানির ইনভয়েস ও প্রয়োজনে চুক্তিপত্র দেওয়া হয়।